শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফ্রেইট ফরওয়ার্ডারদের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৯.১৭ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করতে
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বিএএফএফএ) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
স্মার্ট ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্প্রতি বিএএফএফএ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
চুক্তিটি কর্পোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-সহ আরও অনেক কাস্টমাইজড ব্যাংকিং সুবিধা প্রদান করবে। এই অগ্রণী পদক্ষেপটি ফ্রেইট ফরওয়ার্ডারদের ব্যাংকিং লেনদেন প্রক্রিয়ায় পরিবর্তন আনার মাধ্যমে ইন্ডাস্ট্রির উন্নয়নকে আরও সুগম করতে
সাহায্য করবে।
২৩ জুলাই ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন-এর ভাইস
প্রেসিডেন্ট নুরুল আমিন।
ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, বিএএফএফএ-এর প্রেসিডেন্ট কবির আহমেদ-সহ অ্যাসোসিয়েশনটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং উভয়
প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যবসার জন্য ফ্রেইট ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি’র অপরিহার্য, যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। ১,১২৯ জনের বেশি সদস্য নিয়ে অ্যাসোসিয়েশনটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ করছে।
এই চুক্তিটি ব্যাংকিং খাতে উদ্ভাবন এবং দক্ষতার সীমানা বৃদ্ধির জন্য ব্র্যাক ব্যাংক-এর ক্রমাগত প্রচেষ্টারই প্রতিফলন। ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের মতো অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ খাতগুলোর পাশে থাকে ব্র্যাক ব্যাংক। আর ইন্ডাস্ট্রির জন্য মানানসই ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকটি এই সমর্থনের প্রতিশ্রুতিই রক্ষা করে যাচ্ছে।
ব্র্যাক ব্যাংক এবং বিএএফএফএ-এর মধ্যে এই পার্টনারশিপটি ফ্রেইট ফরওয়ার্ডিং শিল্পকে অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি, বাংলাদেশে বিজনেস প্রসারে ব্যাংকিংয়ের ভবিষ্যতের জন্যও একটি মানদণ্ড নির্ধারণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com