ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃআগামী পনের আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৯ শে জুলাই শনিবার সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।সভাপতির বক্তব্যে জননেতা আবদুছ ছাত্তার বলেন স্বাধাীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনাকে দেশ বিরোধী বিশ্বাস ঘাতকের হাতে নির্মম ভাবে শাহাদাত বরন করতে হয়েছিল ১৫ ই আগষ্ট ১৯৭৫ সালে।আমরা বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শাহাদাত বরন কারীদের রুহের মাগফিরাত কামনা করছি।সেই সাথে সবাইকে আওয়ামী সরকার বিরোধী সকল চক্রান্ত থেকে সজাগ থাকতে হবে। পরিচালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।