শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি চালক হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৩.৫৫ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়ায় আজ ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে যাওয়ার সময় এর চালক হৃদরোগে আক্রান্ত হয় মারা যান। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড গতিতে আঘাত করে। এতে আনন্দ পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠিয়ে দিলে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদার আহমেদ জানান, বেলা এগারোটায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিলো। চাষাড়ায় সান্ত¡না মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের উপর পড়লে একজন নিহত হয়। চারজন আহত হন বলে শুনেছি। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর গাড়ি চালানো অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে চাষাড়া দিয়ে যানবাহন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিলো।
সদর থানার ওসি আনিচুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বিসিকের ফকির গার্মেন্টস এর আগুন ফায়ার সার্ভিস আধঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

-বাসস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com