ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জের ৭নং মগটুলা ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্টিত হয়।
২১ শে জুলাই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এম পি জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার।
তিনি আওয়ামীলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ উন্নতির দিকে যাচ্ছে।আপনারা সবাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্ত কারীদের থেকে সজাগ থাকবেন।যাতে সাধারন মানুষদেরকে গুজব চড়িয়ে বিসৃঙ্খলা করতে না পারে।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ,ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য মতিউর রহমান মতি,মগটুলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ আবু তাহের ভূইয়া সহ আরো অনেক নেতা-কর্মি বৃন্দ উপস্থিত ছিলেন।