মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১৭

  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩, ২.০১ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী বাস ৬০/৭০ যাত্রী নিয়ে নিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাশার স্মৃতি পরিবহন নামের একটি বাস প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল।

পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুত গতিতে আসা বাসটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।

এ পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনী ১৭ জনের লাশ উদ্ধার করেছে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত সাতজন নারী, পাঁচজন পুরুষ ও দুইজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com