শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাইয়্যিদুল আউলিয়া আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি ধ্যানে মশগুল….

  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০.১২ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার।সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দরুদ শরীফ ও সালাম। দীর্ঘ ২৫ বছর ইরাকের জংগলে রিয়াযত মাশাক্কাত করেছেন,গাউসুল আযম হযরত বড়পীর আবদুল কাদির রহমতুল্লাহি আলাইহি।এসময়ে কাঁটা পাথর কংকর ইত্যাদির আঘাতে উনার পায়ের তলা চালুনির মত ছিদ্র হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ!একদিনের ঘটনা।হযরত বড়পীর আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার ধ্যানে মশগুল। এমন সময় উনার পানি পিপাসা পেল। দেখা গেল সাথে সাথে আকাশ থেকে শিশিরের মত কিছু বর্ষিত হল। যার কারনে উনার পিপাসা মিটে গেল। তারপর আকাশের এক কোণে আলো বিচ্ছুরিত হল। সেখানে একটা সুরতও জাহির হল। সেখান থেকে বলা হল, হে গাউসুল আযম হযরত বড়পীর  রহমতুল্লাহি আলাইহি! আমি আপনার রব। আপনার রিয়াযত মাশাক্কাতে খুশি হয়ে আপনার জন্য সমস্ত হারামকে হালাল করে দেয়া হল।কিন্তু সেটা শুনে হযরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম! সুবহানাল্লাহ!সাথে সাথে সুরতটা ছিটকে দূরে সরে গেল। সেখান থেকে সে আবার বলল, আজ আপনার ইলিমই আপনাকে বাঁচাল!তখন হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়্যাআতা ইল্লা বিল্লাহ! ইলিম নয় বরং যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনিই আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ!এতে সুরতটা অদৃশ্য হয়ে গেল। যাবার আগে সে বলে গেল, হে হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি! আপনি বেঁচে গেলেন। কিন্তু এইভাবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি ছুফী দরবেশ আলেম আবেদকে গোমরাহ করে দিয়েছি। নাউযুবিল্লাহ!পরবর্তীতে হযরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি উনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিভাবে বুঝেছিলেন যে শয়তান উনাকে ধোঁকা দেবার চেষ্টা করছে?তিনি বলেছিলেন, প্রথমত, সম্মানিত ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। কাজেই এখন আর নতুন করে কোনো হারাম, হালাল হবার সুযোগ নেই। তাই হারামকে হালাল করার কথা যে বলবে সে শয়তান ছাড়া কেউ না। সুবহানাল্লাহ!আর দ্বিতীয়ত, ইলিম কাউকে বাঁচাতে পারে না। যদি বাঁচাতে পারত তাহলে স্বয়ং ইবলিসই তো বেঁচে যেত! সে তো ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের শিক্ষক ছিল! বাঁচাতে পারেন একমাত্র মহান রব্বুল আলামীন উনার রহমত মুবারক। সুবহানাল্লাহ!এখন এই ওয়াকেয়া থেকে নসীহত হাসিল করতে হবে। সেই সব কথিত আলেম উলামাদের সহ অজস্র হারাম বিষয়কে হালাল বলছে। নাউযুবিল্লাহ!মহান আল্লাহ পাক তিনি যেন সবাইকে দ্বীনের সহিহ সমঝ দান করেন। আমীন!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com