মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউক্রেনীয় শস্য চুক্তি বাতিল করায় দাতা-গোষ্ঠীর নিন্দা

  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৫.২৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

সক্রিয়বাদী গোষ্ঠীগুলো সোমবার সতর্ক করেছে যে রুশ সরকার কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত স্থগিত করায়, খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা বিশ্বের লাখ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ উল্লেখযোগ্য হারে ক্ষতিগ্রস্ত হবে।

ইউক্রেনীয় বন্দর থেকে তুরস্ক হয়ে ভূমধ্যসাগরে শস্য বহন করে নিয়ে যাওয়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে, রাশিয়া প্রকারান্তরে বিশ্বের অন্যতম শীর্ষ শস্য উৎপাদক দেশের, বিশ্ব বাজারে শস্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

রাশিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকজন বিশ্ব-নেতা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান। তারা গত বছর এই চুক্তি সম্পাদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

গুতেরেস সোমবার বলেন, “রুশ ফেডারেশন কৃষ্ণ সাগর উদ্যোগ বাতিলের সিদ্ধান্ত নেয়ায় আমি অত্যন্ত দুঃখিত। লাখ লাখ মানুষ ক্ষুধার্ত থাকার ঝুঁকিতে পড়তে যাচ্ছে।আর, বিশ্বজুড়ে ভোক্তারা ইতোমধ্যে জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ার সংকটে ভুগছেন; তাদেরকে এর মূল্য দিতে হবে।

টুইটারে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেইয়েন লিখেন, “জাতিসংঘ ও তুরস্কের পদক্ষেপ স্বত্বেও, রাশিয়ার কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ বাতিলের এমন নিষ্ঠুর সিদ্ধান্তের প্রতি আমি তীব্র নিন্দা জানাই।”

হোয়াইট হাউজে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি রাশিয়ার সিদ্ধান্তকে “দায়িত্বজ্ঞানহীন” ও “বিপজ্জনক” বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই সিদ্ধান্ত খাদ্য স্বল্পতা তীব্রতর করবে। আর, বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা লাখো মানুষের আরো ক্ষতি হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com