শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিদেশে আটকা পড়া লোকদের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ১.২৬ পিএম
  • ৮০৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসেসংক্রমণ ঠেকাতে পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ রেখেছে। এর ফলে বিদেশ ভ্রমণে কিংবা চিকিৎসার জন্য বিদেশে গিয়ে আটকা পড়েছেন অনেক বাংলাদেশী। বিপাকে পড়া এসব মানুষের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিৎসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেওয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। এছাড়া কার্ডের লিমিটের বেশি অর্থের প্রয়োজন হলে সেই অর্থও ছাড় করাতে পারবে ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুসারে বিদেশের ব্যাংক, হাসপাতালের একাউন্ট বা এক্সচেঞ্জ হাউসে অর্থ পাঠানো যাবে। তবে এক্ষেত্রে পাঠানো অর্থ অবশ্যই যৌক্তিক পরিমান হতে হবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, বিদেশে বিশেষ করে ভারতে চিকিৎসা নিতে গিয়ে অনেকে আটকা পড়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com