শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ব্র্যাক ব্যাংকের সিএসআর তহবিলের ৫% অনুদান

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬.৩০ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ২০২৩ সালের মোট সিএসআর বাজেটের পাঁচ শতাংশ অনুদান করেছে ব্র্যাক ব্যাংক।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি ট্রাস্ট তহবিল। অর্থের অভাবে   শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের  জন্য এই ট্রাস্ট গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় একটি উপদেষ্টা কমিটি ট্রাস্টটি  পরিচালনা করেন।
ব্র্যাক ব্যাংকের এই অর্থ সহায়তা সরকারকে একটি আলোকিত জাতি গঠনের পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্যাংকের প্রতিনিধিরা গত ২২ জুন ২০২৩ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কাছে একটি চেক হস্তান্তর করেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন,
“ব্যাংকগুলোকে একটি শিক্ষিত জাতি গঠনে অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য এই সময়োপযোগী উদ্যোগের জন্য আমাদের বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই”।

মাত্র কয়েক বছরেই প্রধানমন্ত্রীর শিক্ষা
সহায়তা ট্রাস্ট শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, “শিক্ষায় দীর্ঘমেয়াদী অবদান রাখার লক্ষ্যে আমরা ট্রাস্টকে আমাদের এই সহায়তা  প্রদান অব্যাহত রাখব”।

ব্র্যাক ব্যাংক একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান। দেশজুড়ে শক্তিশালী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের জন্য পূ্র্ণাঙ্গ ব্যাংকিং সমাধান প্রদান করে ব্যাংকটি। এছাড়াও দেশের শীর্ষ ১০টি  সাস্টেইনেবল ব্যাংকের অন্যতম হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত ব্র্যাক ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com