সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় ৩৪০ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৪.৫১ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

ঈদুল আজহায় যাতায়াতের সময় সড়ক রেল ও নৌ পথে ৩১২ টি  ৩৪০ জন নিহত হয়েছে। আর আহত হয়েছেন ৫৬৯ জন। এর মধ্যে মহাসড়কে দুর্ঘটনা হয়েছে ২৭৭টি, এতে ২৯৯ জন নিহত হয়েছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ঈদযাত্রা শুরুর দিন ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পনেরো দিনে এই দুর্ঘটনাগুলো ঘটেছে।

যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, পশুবাহী যানবাহন ও ঈদযাত্রায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক-পিকআপ কভার্ডভ্যানের অবাধ চলাচলের কারণে এবার ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যানে বেশি দুর্ঘটনা হয়েছে।

মোজাম্মেল বলেন, দুর্ঘটনার ৩৬.৪৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৯.২৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৯.৬০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ফিডার সড়কে। আর ঢাকা শহরে ঘটেছে মোট দুঘর্টনার ১.৮ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে। কিছু কিছু সড়কের অবস্থা ভালো হওয়ায় এই সব রুটে ভোগান্তি কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ১৫ দশমিক ১৬ শতাংশ এবং প্রাণহানি ৩৩ দশমিক ১১ শতাংশ কমেছে।

তবে পরিকল্পনার গলদে উত্তরাঞ্চলের পথে যানজটের ভোগান্তির পাশাপাশি কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হলেও কর্তৃপক্ষ বরাবরের মতো দর্শকের ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com