শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হজ শেষে ঢাকায় ফিরছেন ৭ হাজার হাজি

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৯.১১ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

হজ শেষে ঢাকায় ফিরছেন হাজিরা। এ পর্যন্ত মোট ২০টি ফ্লাইটে দেশে ফিরেছেন সাত হাজার হাজি। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৬টি ফ্লাইটে দুই হাজার ৪শ’ ৩১ জন এসেছেন। এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৭০ হজ যাত্রী। এদের মধ্যে পুরুষ ৫৪ ও নারী ১৪ জন। তবে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি হাজিরা।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায়, তৃতীয়দিনের মতো ফিরতি হজ্ব ফ্লাইটে দেশে ফেরেন হাজিরা। বিমান বাংলাদেশ, সোদিয়া, ও ফ্লাইনাস এয়ারলাইনসে তারা দেশে ফেরেন।

সোমবার ফিরে আসা হাজিরা সৌদিয়া এয়ারলাইনসের খাবার বিতরণে অনিয়মের অভিযোগ জানালেও মঙ্গলবার কোনো অভিযোগ ছিল না। কোন রকম ভোগান্তি ছাড়া হজ শেষে দেশে ফিরতে পেরে সরকারকে ধন্যবাদ জানান তারা।

হাজিরা জানান, বাংলাদেশিদের অনেক সম্মান এবং আন্তরিকতার সাথে আপ্যায়ন করেছে সৌদি সরকার।

হাজিরা যাতে কোন সমস্যায় না পড়েন সেজন্য সার্বক্ষণিক তাদের সাথে যেমন ছিল গাইড, সেই সাথে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থাপনা টিম ছিল। হাজিদের সেবা দিতে পেরে তারাও খুশী। দেশে ফেরা হাজিদের মাঝে জমজমের পানি বিতরণ করেন বিমানের প্রতিনিধিরা।

এর আগে সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে হাজিদের বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি বিমান ঢাকায় পৌঁছে। এই ফ্লাইটে ৩৯৮ জন হাজি দেশে ফিরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com