শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ লঞ্চে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১১.১৭ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭  লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এবং একটি ডুবুরি দলের এক ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাসসকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর সদরঘাট  লঞ্চ টার্মিনালে ঢাকা- টু চাঁদপুর রুটের ময়ুর-৭ নামক তিন তলা বিশিষ্ট একটি  লঞ্চ বাধা ছিল। ওই লঞ্চটিতে কোন যাত্রী ছিল না। হঠাৎ করে লঞ্চটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১১টা ৫ মিনিটের সময় সদরঘাট ফায়ার স্টেশন থেকে প্রথম দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সূত্রাপুর থেকে ২টি, পোস্তগোলা থেকে ২টি, সদরঘাট নদীবন্দর থেকে ২টি এবং হেডকোয়াটার্স থেকে ৫টি  ইউটিনসহ  মোট ১৩ টি ইউনিট এবং একটি ফায়ার সার্ভিস  ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খালেদা ইয়াসমিন আরো জানান, এখনও লঞ্চের ভেতর থেকে প্রচুর কালোধোঁয়া বের হচেছ। লঞ্চের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com