মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঈদে ঘরমুখী মানুষের চাপ

  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩, ৩.১৪ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঘাটগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সোমবার সকাল থেকেই দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতে অতিরিক্ত ভাড়া ও গরমে এসব যাত্রীদের আসতে দেখা যায়।

তাদের রাস্তায় তেমন কোন ভোগান্তিতে পরতে হয়নি। তবে বাসে তাদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ছোট ছোট যানবাহন, মাহেন্দ্র, ইচিবাইক গুলোতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বাসে দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে তাদের বাড়ি ফিরতে হচ্ছে।

এদিকে, দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোতে আজও শত শত গরুবাহী  ট্রাক যাচ্ছে। তবে ঘাট ও ফেরির সংখ্যা বেশি থাকায় তেমন কোন দুর্ভোগে পরতে হয়নি তাদের।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন জানান, আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে আগামীকাল থেকে ছুটি শুরু হলে চাপ আরও বাড়বে। এ নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি হবেনা বলে জানান তিনি।

আজ এ নৌরুটে ১৮টি ফেরি ও ২২টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com