মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জাতীয় ঈদগাহসহ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদের জামাতের সময়সূচি

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ৮.৪১ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে এবং জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে যারা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন তারা হলেন : প্রথম জামাত : সকাল ৭টা-ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাত : সকাল ৮টা-ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ ক্বারী মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাত : সকাল ৯টা-ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মোঃ শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত : সকাল ১০টা-ইমাম : মাওলানা মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো: রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০টা ৪৫ মিনিট-ইমাম : মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মোঃ জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
উক্ত ৫টি জামাতে যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com