শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ চিত্রনায়িকা শিরীন শিলার “জন্মদিন”

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ১০.২৮ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে দর্শকপ্রিয় নায়িকা শিরীন শিলা,আজ তার জন্মদিন এই উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।এছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘জিম্মি’ সিনেমার কাজ শুরু করেছিলেন ২০২১ সালের শেষ প্রান্তে। এতে শিরীন শিলার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু গেল প্রায় দেড় বছরে সিনেমাটি মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও জানা যায় এবার ঈদে ‘জিম্মি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরইমধ্যে শিরীন শিলা ও ডিপজল অভিনীত ‘জিম্মি’ সিনেমার ট্রেইলারও প্রকাশ হয়েছে। শিরীন শিলা বলেন, শ্রদ্ধেয় মনতাজুর রহমান আকবর স্যারের পরিচালনায় ‘জিম্মি’ সিনেমায় অভিনয় করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কারণ এই সিনেমায় আমি অ্যাকশানে অংশ নিয়েছি।

যে কারণে সিনেমাটির অ্যাকশানে অংশগ্রহণের আগে আমার নিজেকে প্রস্তুত করতে হয়েছিল। ডিপজল ভাইও আমাকে অভিনয় ও অ্যাকশন দৃশ্যে সহযোগিতা করেছিলেন। সবমিরিয়ে ‘জিম্মি’তে অভিনয় করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল।

এরইমধ্যে ট্রেইলার প্রকাশ হবার কারণে অনেকেই বেশ প্রশংসা করছেন। আমিও অনুপ্রাণিত হচ্ছি। সিনেমাটি মুক্তি পেলে দর্শক নতুন এক আমাকে দেখতে পাবেন। এরইমধ্যে শিরীন শিলা মেহেদীর পরিচালনায় ‘শেষ বাজি’ সিনেমার কাজ শুরু করেছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা সংসার’, সাদেক সিদ্দকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘মেহেদীর ‘নদীর জলে শাপলা ভাসে’ ও চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’ সিনেমাগুলো। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মির্জা সাখাওয়াতের ‘বীরাঙ্গনা ৭১’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com