রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুম্বইয়ে এক নারীকে খুন করার পর কুকুরদের খাওয়ান দেহাংশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৯.১৫ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

মুম্বইয়ে একত্রবাসের সঙ্গী (লিভ-ইন পার্টনার) সরস্বতী বৈদ্যকে তাঁর দেহাংশ ৩টি বালতির মধ্যে ভরে রেখেছিলেন অভিযুক্ত প্রৌঢ় মনোজ সাহানি! মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে, মুম্বইয়ে মীরা রোডের ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে রান্নাঘরে ৩টি বালতির সন্ধান পান তদন্তকারীরা। বালতির ভিতরে দেহাংশগুলি পাওয়া যায়।

সেগুলিকে ফরেন্সিক পরীক্ষার জন্য স্থানীয় জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, খুনের পর ইলেকট্রিক কুঠারের মাধ্যমে সরস্বতীর দেহকে ২০টি টুকরো করেছিলেন মনোজ। যাতে দুর্গন্ধ না ছড়ায়, তার জন্য দেহের উপর বিশেষ তেল ছড়িয়ে দিয়েছিলেন অভিযুক্ত। পাশের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোনোয় বুধবার সন্ধ্যায় পুলিশে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা।

পুলিশ সেই গন্ধ অনুসরণ করে যে পচাগলা দেহাংশ খুঁজে পায়, তাতে শুধু সরস্বতীর পায়ের পাতা, আর ছোটখাটো কিছু দেহাংশ ছিল। পরে ফ্ল্যাটের রান্নাঘর থেকে আরও কিছু দেহাংশ উদ্ধার হয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, প্রমাণ লোপাটের উদ্দেশে বেশ কিছু দেহাংশ প্রেশার কুকারে সেদ্ধ করে পথকুকুরদের খাইয়ে দিয়েছিল মনোজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com