রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্মৃতিশক্তি ভালো রাখতে রোজ এক কাপ চা…

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১২.২২ পিএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

সকালে উঠে গরম চায়ে চুমুক না দিলে আপনার কি ঘুম ভাঙে না? অফিসে কাজের ফাঁকে মাঝে মাঝেই এক-দু’ কাপ চা চাই-ই-চাই। আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কিছুক্ষণ চায়ের আড্ডা না হলে তো দিনটাই কেমন যেন খালি খালি লাগে। এই অভ্যাস যদি আপনার থাকে তাহলে যতই লোকে আপনাকে চা-খোর বলুক না কেন অভ্যাস কিন্তু ছাড়বেন না। গবেষকরা জানাচ্ছেন, প্রতিদিন অন্তত এক কাপ চা খেলেই ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ৫০ শতাংশ পর্যন্ত।

নিউট্রিশন, হেলথ অ্যান্ড এজিং জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জিনগত কারণেও মস্তিষ্কে টক্সিক ক্লাম্প তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ফেং লেই বলেন, আপনি ব্ল্যাক টি খান বা গ্রিন টি, এর মধ্যে থাকা কেচিন ও থিয়াফ্লাভিনের অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ মস্তিষ্কে প্রদাহ কমাতে সাহায্য করে। যা মস্তিষ্ককে ভাসকুলার ড্যামেজ ও নিউরোডিজেনারেশনের হাত থেকে রক্ষা করতে পারে। সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন অন্তত এক কাপ চা খেলেই বয়সকালে নিউরোকগনিটিভ ডিজঅর্ডারের ঝুঁকি অনেকটাই এড়িয়ে চলা যায়।

এই গবেষণার জন্য ৫৫ বছরের বেশি বয়সী ৯৭৫ জন অংশগ্রহণকারীর উপর ১২ বছর ধরে জীবনযাপন, শরীরচর্চা ও খাদ্যাভ্যাস পরীক্ষা করে দেখা হয়। প্রতি দু’বছর অন্তর তাদের কগনিটিভ ফাংশন পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল বলছে, দীর্ঘদিন ধরে চা খাওয়ার অভ্যাস শরীরে যে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট তৈরি করে তা কগনিটিভ ফাংশন উন্নত করতে সাহায্য করে।(ডিএমপি নিঃ)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com