রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৭.১৩ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজের ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৪ জুন থেকে মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে প্রতিদিনই খেলা শুরু হবে সকাল ১০টায়।

এদিকে, আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।  টেস্ট সিরিজের পর ১৬ দিন বিরতি দিয়ে আগামী ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে বেলা ২ টায়। সিইরজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সবশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দুইটি শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে।

আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। তারপর টেস্ট খেলে তাদের যাওয়ার কথা ভারতে। সেখান থেকে ফিরে আবার খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com