রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় দৈনিক যায়যায়দিনের ১৮ বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৭.০৯ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮  বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ৬ জুন ) সকাল ১১টার দিকে শহরের গোস্তহাটির মোড় যায়যায়দিনের জেলা শাখার নিজ কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কর্তন যায়যায়দিনের জেলা প্রতিনিধি রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নওগাঁ সদর।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নওগাঁ কালিতলা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কওসার হোসেন, মফস্বল সংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি,সাধারণ সম্পাদক সোহেল রানা, মোহনা টেলভিশনের জেলা প্রতিনিধি হাবিব,বাংলাদেশ কণ্ঠ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান,প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রাকিব,বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান,এই বাংলার জেলা প্রতিনিধি শামীম হোসেন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আহসান হাবিব, গণমুক্তির জেলা প্রতিনিধি মেরাজ হোসেন, অগ্নি শিখা জেলা প্রতিনিধি রানা সরদার, প্রথম সূর্যোদয়ের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মেজবাউল হক-সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন,যে লক্ষ নিয়ে আপনারা সাংবাদিকের মতো এমন মহান পেশাকে বেছে নিয়েছেন সেই পেশার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন। এছাড়াও সাংবাদিকদের একে অপরের সাথে ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান। এতে করে সাংবাদিকের সত উদ্দেশ্য সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com