রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্যর জন্মদিন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ জন্ম হোক মৃত্যু হোক সবকিছু আল্লাহর হাতে,আজ আমার জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও ভালবাসা।

বর্তমান প্রজন্মের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। তিনি তার গায়কীর মাধ্যমে ইতিমধ্যেই শ্রোতা মহলে আলোচিত। কয়েকটি চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন তিনি।

এই সুকণ্ঠী গায়িকা বেশ কিছু দিন আগে নজরুলজয়ন্তী উপলক্ষে ‘বেদনার পারাবার করে হাহাকার’ নামের নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন। গানটির সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। তাছাড়া দর্শকদের নতুন নতুন গান উপহার দিতে চাই।

লাবণ্য আধুনিক গানের শিল্পী হিসেবে পরিচিতি পেলেও সময় সুযোগ পেলেই নজরুল সংগীতও গেয়ে থাকেন। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় কবির প্রতি ভালোবাসা থেকেই গানটি প্রকাশ করলাম। যারা নজরুলের গানের ভক্ত, আশা করছি গানটি তাদের ভালো লাগবে।

গত বৃহস্পতিবার (২৫ মে) ‘বেদনার পারবার করে ‘হাহাকার’ গানটি লাবণ্যর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘ইয়াসমিন লাবণ্য’ থেকে প্রকাশ পেয়েছে। গানটির ভিডিওতে মডেল হিসেবে উপস্থিত হয়েছেন এই শিল্পী নিজেই।

তাছাড়া লাবণ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে চাকরি করছে। তার পাশাপাশি গান ও নৃত্য, টেলিভিশনে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com