রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে সংক্ষিপ্ত সভা  ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩, ১০.২৪ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
 বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ফরিদপুর মহানগর বিএনপি  উদ্যোগ ও সংগঠনের আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে আজ রবিবার বেলা সাড়ে বারোটায়
স্থানীয়  পৌর অডিটোরিয়ামের  সম্মুখে এক সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে  খাবার বিতরণ  করা হয়।
এ সময়  উপস্থিত ছিলেন  জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,  ফরিদপুর মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা বিএনপি’র ,যুগ্ম আহবায়ক আতাউর রশীদ বাচ্চু, যুগ্ম আহবায়ক আযম খাঁন, জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকন প্রমুখ।
সংক্ষিপ্ত সভায়  বক্তারা  জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন – বর্তমান সরকার বিরোধীদলের আন্দোলনে ভীত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com