মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঝিলমিল ও পূর্বাচলে প্লট দেয়ার আশ্বাস দিয়ে ৯ কোটি টাকা আত্মসাত গ্রেফতার-১

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ২.১৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঝিলমিল ও পূর্বাচলে প্লট দেয়ার আশ্বাস দিয়ে এক নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে তার প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজউকের এক কর্মচারীকে গ্রেফতার গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম দেবাশীষ কুমার সাহা। এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার  মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিএম-সেবা  বলেন, ভুক্তভোগী নারীর বাবা-মা অসুস্থ থাকার সময় তাদের জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি রাজধানীর রাজউকে যাতায়াত করতেন। এসময় ঐ নারীর সাথে রাজউকের কর্মচারী দেবাশীষের পরিচয় হয়। পরবর্তীতৈ ঐ নারীর বাবা মারা যাওয়ার পর তার সাথে সুসম্পর্ক গড়ে তুলে দেবাশীষ। পরবর্তীতে দেবাশীষ ভুক্তভোগী নারীকে রাজধানীর ঝিলমিল এবং পূর্বাচলে প্লট দেয়ার আশ্বাস দেয়। ঐ নারী তার ২টি ফ্লাট বিক্রির দুই কোটি ৬০ লক্ষ টাকা, ১৫০ ভরি স্বর্ণ বিক্রির এক কোটি ২০ লক্ষ টাকা, একটি প্লট বিক্রয় বাবদ দুই কোটি ১০ লক্ষ টাকা, সঞ্চয়পত্র বিক্রয় বাবদ ৫০ লক্ষ টাকা, প্রাইভেটকার বিক্রির ১০ লক্ষ টাকাসহ বিভিন্ন সময়ে সর্বমোট আট কোটি ৮০ লক্ষ টাকা দেবাশীষকে প্রদান করেন।

তিনি বলেন, ভুক্তভোগী নারী পরবর্তীতে তার প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করে দেবাশীষ। টাকা ফেরত চাইলে দেবাশীষ তা ফেরত দিতে অস্বীকার করে। এরই এক পর্যায়ে দেবাশীষ ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, মামলা দায়ের করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দেবাশীষের অবস্থান শনাক্ত করে গত মঙ্গলবার রাজধানীর রামপুরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com