শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার সদর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট জনশূন্য যানবাহন না চলাচলে জন জীবন স্থবির

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৫.০০ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও সকল প্রকার যানবাহন চলাচলে বন্ধ থাকার নির্দেশনা কার্যকরী হওয়ায় গাইবান্ধা জেলা উপজেলা সদর, গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও বন্দরগুলো জনশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে দোকান খোলা রাখলে বা মুখে মাস্ক না লাগিয়ে রাস্তায় চলাচল করলে পুলিশ এবং সেনাবাহিনীর এ্যাকশন শুরু হওয়ায় মানুষের মধ্যে আতংক সৃষ্টি হওয়ায় কেউ আর ঘর থেকে বের হচ্ছে না। ফলে সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত- গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম সড়কগুলো একেবারেই ছিল জনশূন্য। মাঝে মাঝে দু’একটি অটোরিক্সা, অটোবাইক ও বাইসাইকেল নজরে পড়লেও সবাই মাস্ক লাগিয়ে চলাচল করছে। শহরে অটোরিক্সা ও অটোবাইকের চলাচল সীমিত হয়ে পড়ায় বাহির থেকে আসা লোকজন পরিবার-পরিজনকে হেঁটেই চলাচল করতে হচ্ছে। এছাড়া ঔষুধসহ প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়েও যানবাহন সংকটে লোকজনরা দুর্ভোগে পড়েছে।
খাবার ও চায়ের দোকান, ঔষুধের দোকান, বাজারে চাল-ডাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপাট খোলা রাখার জন্য সরকারের নির্দেশনা থাকলেও ভয়ে খাবার হোটেল, রুটির দোকান ও চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এতে যারা হোটেল-রেষ্টুরেন্টের নাস-া এবং খাবারের উপর নির্ভরশীল তারা বিপাকে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com