রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান, নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৯.১৫ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ : শুক্রবার বিকালে নওগাঁ স্টেডিয়ামে মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্ট আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট প্রবর্তন করেন। তিনি মৃতপ্রায় ফুটবল অঙ্গণকে জাগিয়ে তোলেন। এর ফলশ্রুতিতে তৃণমূল থেকে অনেক মেধাবি খেলোয়াড় তৈরি হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার মন্ত্রী আর ও বলেন, সারাদেশে সরকার রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। নওগাঁ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। এখন ভিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।এছাড়া ১১শত কোটি টাকা ব্যয়ে নওগাঁ জেলার অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, দীর্ঘদিন পর নওগাঁ স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন হচ্ছে।দর্শকদের খেলা দেখতে মাঠে আসার অনুরোধ জানিয়ে বলেন, বিনোদন লাভে মোবাইলে বুঁদ না হয়ে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দিন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,নওগাঁ ৫, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল,নওগাঁ ৬, সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ ৩,নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ,পুলিশ সুপার রাশেদুল হক,নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এ সময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com