রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংকের সহায়তায় চাঁদপুরে আধুনিক নৌ-বন্দর নির্মিত হবে

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

বিশ্বব্যাংকের সহায়তায়, একশ’ কোটি টাকা ব্যয়ে, চাঁদপুরে তিনশ’ ফুট দৈর্ঘের আধুনিক নৌ-বন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

শুক্রবার (২৬ মে) দুপুরে, বিশ্বব্যাংক প্রস্তাবিত আধুনিক নৌবন্দর ভবন নির্মাণের স্থান, চাঁদপুর শহরের মাদরাসা রোডে অস্থায়ী লঞ্চঘাট পরিদর্শন শেষে, সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কমডোর আরিফ বলেন, বিশ্বব্যাংক চাঁদপুর নৌ বন্দর নির্মাণের জন্য প্রায় একশ’ কোটি টাকা ঋণ দিয়েছে। দরপত্র আহ্বানের পর আগামী জুন মাস থেকে এর নির্মাণ কাজ শুরু হবে। এ জন্য দুটি ভারতীয় এবং একটি বাংলাদেশি ঠিকাদার প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। আগামী দুই বছরের মধ্যে এই কাজ শেষ করার কথা রয়েছে।

তিনি বলেন,   রাজধানীর সদরঘাটের পর, যাত্রী সংখ্যা বিবেচনায় চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। দীর্ঘদিন যাবত এ বন্দরের কোনো উন্নয়ন হয়নি। চাঁদপুরবাসীর সুবিধার কথা চিন্তা করে, সরকার বিশ্বব্যাংকের সহায়তায় একটি আধুনিক নৌবন্দর নির্মাণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com