মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমেরিকার মিসিসিপিতে নিরাপত্তার অভাবে পুলিশকে ফোন পুলিশ এসে গুলি করল তারই বুকে

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাহায্য চেয়ে পুলিশে ফোন করেছিল ১১ বছর বয়সি কিশোর। ঘটনাস্থলে পৌঁছে সেই কিশোরকেই লক্ষ করেই গুলি চালাল পুলিশ। আমেরিকার মিসিসিপিতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ওই কিশোরের নাম অ্যাডারিয়েন মুরি। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম গ্রেগ ক্যাপার্স। কিশোরের পরিবারের সদস্যরা গ্রেগকে বরখাস্ত করার এবং গুলি চালানোর জন্য সাজা দেওয়ার দাবিতে সরব হয়েছেন।

অ্যাডারিয়েনের মা নাকালা মুরি জানিয়েছেন, তাঁর প্রথম পক্ষের স্বামী মত্ত অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ তাঁদের বাড়িতে আসেন। এই নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং অ্যাডারিয়েনকে পুলিশে ফোন করার কথা বলেন। অ্যাডারিয়েন ইন্ডিয়ানোলা পুলিশ বিভাগে ফোন করার পর পুলিশ আধিকারিক গ্রেগ ক্যাপার্স ঘটনাস্থলে পৌঁছন। ধীরে ধীরে সবাইকে বাড়ির বাইরে বেরিয়ে আসতে বলেন তিনি।

নাকালা আরও জানিয়েছেন, অ্যাডরিয়েন দৌড়ে বাড়ি থেকে বেরনোর সময় গ্রেগ তাকে গুলি করেন। মাটিতে লুটিয়ে পড়ে সে। এর পর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

ইন্ডিয়ানোলা পুলিশ বিভাগ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com