রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাহ্মণবাড়িয়ায় পাক কূটনীতিকের গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭.২৮ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকারকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সপরিবার।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল খাঁতিহাটা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আজ দুপুরে ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর তার স্ত্রী রেহেনা সরওয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখার ও মেয়ে হুদা আব্বাস খোখরকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন।এ সময় গাড়িটি চালাচ্ছিলেন কূটনীতিক।

তাদের বহনকারী গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সৌভাগ্যক্রমে, গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তারা আহত হননি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ বাসের চালক হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে এবং বাসটি জব্দ করেছে।

পরে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা অন্য একটি গাড়িতে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা করা হবে।

– ইউএনবি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com