রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কেরাণীগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭.২২ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

ঢাকার কেরাণীগঞ্জে শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক আহত হয়েছে। এ সহিংসতার জন্য দুইপক্ষ পাল্টিাপাল্টি দোষারোপ করেছে।

এদিন কেরাণীগঞ্জে বিরোধী দলের কর্সূচিতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিপুন রায় চৌধুরীসহ দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

শুক্রবার বিকালে কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় আওয়ামী লীগ নেতা আজহার বাঙ্গালীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল সমাবেশ চলাকালে বিএনপি কার্যালয়ে হামলা চালায় বলে দাবি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ।

আহতদের মধ্যে রয়েছেন- কেরাণীগঞ্জ যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, দক্ষিণ কেরাণীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাজ্জেদ হোসেন।

আগামী সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগসহ দলের ১০ দফা দাবি ঘরে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অন্যদিকে, আজহার বাঙালি দাবি করেন যে  তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন তার ওপর হামলা চালায়।

স্থানীয় আ.লীগ নেতাদের অভিযোগ, দক্ষিণ কেরাণীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং এসময় অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষের লোকজন বাঁশের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com