মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাজধানীতে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের নারী সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬.২৯ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাজধানীতে একাউন্ট আপগ্রেডের কথা বলে ভেরিফিকেশন কোড (ওটিপি) সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদ এর একাউন্ট নম্বর হ্যাকিং করে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক নারী প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  গ্রেফতারকৃতের নাম সুখি আক্তার (৩৯)।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
গ্রেফতারকৃত সুখি আক্তার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার আবু তাহের শেখের কণ্যা। এ সংঘবদ্ধ প্রতারক চক্রটি সাধারন মানুষের কাছ থেকে কৌশলে লাখ লাখ টাকা হ্যাকিংয়ের মাধ্যমে আতœসাত করে আসছিল।
তিনি জানান, প্রতারক চক্রটি প্রথমে ‘হ্যালো, বিকাশ থেকে রুমি (ছদ্মনাম) বলছি। বিকাশ একাউন্ট আপগ্রেডের কাজ চলছে, আপনার ফোনে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে, সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেওয়া হবে’। ঠিক এভাবেই প্রতারণা করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একাউন্ট নম্বর হ্যাকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এ চক্রটি।
সুখি আক্তার সহ প্রতারক চক্রের অন্য সদস্যরা মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে চক্রের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com