রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপনারা আমাদের সাহায্য করুন,আমরা ভাঙ্গা থানা পুলিশ আপনাদের শান্তিপ্রিয় ভাঙ্গা উপহার দিব- হেলাল উদ্দিন ভুইয়া।

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৫.৪২ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা,( ফরিদপুর)উপজেলা প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে ভাঙ্গা থানা হল রুমে সভা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াারম্যান এসএম হাবিবুর রহমান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক মোল্লা, বনিক সমিতির সভাপতি মিরু মুন্সি, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সী সহ বিভিন্ন এলাকা চেয়ারম্যান, মেম্বার এবং সাংবাদিকবৃন্দ ।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া বলেন, আপনারা আমাদের সাহায্য করুন,আমরা ভাঙ্গা থানা পুলিশ আপনাদের শান্তিপ্রিয় ভাঙ্গা উপহার দিব । ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকায় দাঙ্গা হাঙ্গামা বেড়েই চলেছে । এরপর তারা জনগণের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে। আমরা পুলিশের পাশাপাশি আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনারা জনপ্রতিনিধিরা দাঙ্গা হাঙ্গামা নিরসনের জন্য কাজ করবেন । এটা পাটের মৌসুম, চুরি ডাকাতি বাড়বে , তাই প্রতিটি এলাকায় পাহারার ব্যবস্থা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com