রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩, ৭.১৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” প্রতিপাদ্যে নওগাঁ জেলায় স্ব স্ব উপজেলার ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার সকালে সদর উপজেলা ভ’মি অফিস চত্তরে ফেষ্টুন উড়িয় ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ জলা প্রশাসক খালিদ মহদী হাসান বিপিএএ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলা প্রশাসক খালিদ মহদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জলা প্রশাসক(রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, নওগাঁ সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) রফিকুল ইসলাম, নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা, নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সম্পাদক সোহেল রানা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সম্পাদক এম আর রকি। স্মার্ট ভূমি সেবার ক্ষেত্রে ব্যাপক প্রচারণা ও আধুনিক ভূমি সেবা নিয়ে ভূমি মালিকগণের মধ্যে সচেতনতা তৈরী করার উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি খালিদ মহদী হাসান বলেন, বংশ পরমপরায় অথবা ক্রয় সূত্রে আমরা ভ’মির মালিক। ভ’মিতে আমরা বসবাস করি, ফসল ফলাই। ভ’মি আমাদের পরিচয় বহন করে। তাই ভূমি অফিসে এখন খুব সহজেই সেবা পাওয়া যাচ্ছে। জটিলতা নিরসনে অনলাইনে সেবা পাবার পদ্ধতি তুলে ধরে জলা প্রশাসক বলেন, সেবা প্রার্থীরা ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে  ভ’মি সংক্রান্ত প্রায় সব ধরনের সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, ভূমি সেবা উপলক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে নান্দনিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেবা কেন্দ্র গুলোতে ২২-২৮ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনের নিয়ম কানুন, সচেতনতামূলক লিফলেট ও বুকলেট, বিভিন্ন ভিডিও চিত্র এবং ডকুমেন্টরী উপস্থাপনসহ ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকালে ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। এসময় তিনি ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে লিফলেটসহ আলোচনা সভা করার প্রয়োজনীয়তার কথা তুলেধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান,মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ,যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,কৃষি সম্প্রসারন অফিসার অভিজিত কুমার কুন্ডু, এস আই সাম মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com