শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জনগণকে উদ্বুদ্ধ করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১০.২৯ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, মানুষ যাতে অহেতুক জনসমাগম না করে সে লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
তিনি বলেন, ‘অহেতুক যেন কোন জনসমাগম না হয়, সে বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুযায়ী তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। জনগণকে সরকারের নির্দেশনাগুলো মেনে চলতে বলছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার ধানমন্ডিতে নিজ বাসভবনে দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
আসাদুজ্জমান খান বলেন, রাস্তাঘাটে যারা বের হচ্ছেন তাদের নিষেধ করবেন যেন রাস্তায় না বের হন এবং অহেতুক যাতে ভিড় না করেন। অহেতুক যেন জনসমাগম না হয়, সে সম্পর্কে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। জনগণকে বলছেন, তারা যেন এই নির্দেশনা মেনে চলেন।
তিনি বলেন, আমার মনে হয় জনগণও সচেতন হয়েছে। আমরা আশা করি, আমরা এভাবে সচেতন থাকলে আমাদের দেশে করোনার বিস্তার অন্যান্য ইউরোপিয়ান দেশে যেমন হয়েছে সেরকম ঘটবে না।
যার যার অবস্থান থেকে করোনার বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জমান খান বলেন, যারা যেখানে আছেন সেখানে থেকে করোনার বিরুদ্ধে কাজ করে যান। সবাই যার যার বাসায় অবস্থান করুন। নিজেকে পরিস্কার রাখুন। নিয়ম মতো হাত ধোবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কোথায় কি হচ্ছে আমরা সব খোঁজ খবর রাখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com