রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোখায় প্রায় ২ হাজার বাড়িঘর বিধ্বস্ত এবং ১০ হাজারের বেশি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত : ড. এনামুর রহমান

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ৮.০২ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজারের টেকনাফ উপজেলায় গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় মোখায় প্রায় ২ হাজার বাড়িঘর বিধ্বস্ত এবং ১০ হাজারের বেশি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়প্রবণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পেরেছে।

সোমবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা যখন বাংলাদেশের উপকূল অতিক্রম করে, তখন সেন্টমার্টিন দ্বীপে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৮ কিলোমিটার এবং কক্সবাজার ও টেকনাফে ৮০ কিলোমিটার।

মোখার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে এনামুর বলেন, অনেক গাছ উপড়ে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর মহাবিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করার ঘোষণার পর যারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন তাদের দেখভাল করছে স্থানীয় প্রশাসন।

তিনি বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের পুনর্বাসনের জন্য ঢেউটিন এবং নগদ টাকা দিতে বলেছি। একটি তালিকা তৈরি করা হবে, ওই তালিকা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মোখায় ফসল, মৎস্য, বিদ্যুৎ ও সড়ক খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিরূপণ করবে।

রাস্তায় পড়ে থাকা গাছগুলোর জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিলো সেগুলো ইতোমধ্যে সরানো হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও এখন সচল আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com