রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁর পতিসরে অনাকাঙ্খিত ঘটনায় সাংবাদিকের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় 

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ৭.৫০ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পতিসরে অনাকাঙ্খিত ঘটনায় জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান  সাংবাদিকের সঙ্গে মতবিনিময় ও এক আলোচনা সভার আয়োজন করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মোৎসব উপলক্ষ্যে  নওগাঁর আত্রাই উপজেলার রবীন্দ্র স্মৃতিবিজড়িত তার নিজস্ব জমিদারি পতিসরে  জাতীয়ভাবে ৩ তিনব্যাপি বর্ণাঢ্য নানা অনুষ্ঠান পালন পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল  রোববার বিকেলে অনুষ্ঠিত এই  সভায়  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সভায় পতিসরে অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান । সভায় সাংবাদিকরা বলেন, এই প্রথম পতিসরে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল মঞ্চে  সু শৃ্খংলভাবে সফল রবীন্দ্র উৎসব পালিত হয়েছে। রবীন্দ্র উৎসব এর আলোচনা,নৃত্য, সংগীত, আবৃত্তিসহ সব অনুষ্ঠান ছিলো জাতীয় ও উচ্চমান সম্পূর্ন্ন হয়। তবে রবীন্দ্র উৎসবের প্রথম দিনে সাংবাদিকদের বসার জন্য  প্রয়োজনের চেয়ে সীমিত আসন রাখায় এবং পরদিন থেকে  সাংবাদিকদের বসার জন্য প্রয়োজনীয় চেয়ার টেবিলের ব্যবস্থা করার পরও একটি মহল  এ নিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করে। ভবিষ্যতে  যেন এমন ঘটনা না ঘটে এ বিষয়ে জেলা প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিকরা।
সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান রবীন্দ্র উৎসবের ৩ দিনের অনুষ্ঠানমালা কষ্টকরে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে ভবিষ্যতে  সাংবাদিকদের বসার আসন নিয়ে  কোন সমস্যা হবেনা জানিয়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল করিম সহঅন্যান্য কর্মকর্তা এবং জেলার বেশ কিছু বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com