মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহের ভালুকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই ভুয়া পরীক্ষার্থীর ১ বছর বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩, ১২.৩২ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় উন্মুক্ত বিশ্বিদ্যালয়ের আওতায় এসএসসি পরীক্ষায় দুই বন্ধুর পরিবর্তে দুই বন্ধু প্রক্সি পরীক্ষা দিতে এসে শনিবার সকালে রহমতে আলম একাডেমী পরীক্ষা কেন্দ্রের হল থেকে এক কক্ষ পরিদর্শক তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন,উপজেলার মেহরাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে পলাশ মিয়া(২৪) ও ওই গ্রামের মাসুদ রানার ছেলে কামরুল ইসলাম (২৫)। আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, বদলি পরীক্ষার বিষয়টি হল কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনা দিন সকালে “ভূগোল ও পরিবেশ” পরীক্ষা শুরু হওয়ার পর কক্ষ পরিদর্শক তাদের কাছে প্রবেশপত্র চাইলে প্রবেশপত্র দেখে সন্দেহ হলে দু’জনকে আটক করে পরীক্ষা কেন্দ্রের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। আটককৃতরা জানান, পরীক্ষার্থী উপজেলার মেহরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে মুমিন হোসেনের পরিবর্তে পলাশ মিয়া ও সিদ্দিুকুর রহমানের পরিবর্তে কামরুল ইসলাম পরীক্ষা দিতে আসেন। তারা পরস্পরের বন্ধু। দুই বন্ধুর পরিবর্তে তারা দুজন পরীক্ষা দিতে এসেছেন।

পলাশ মিয়া গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে ও কামরুল ইসলাম ভালুকা ডিগ্রি কলেজে উভয়েই একাদশ শ্রেনীর ছাত্র।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান,পাবলিক পরীক্ষা(অপরাধ সমূহ) আইনের ১৯৮০এর ৩ (খ) ধারায় দুই ভূয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com