ঈশ্বরগঞ্জে হযরত শামছুল হক রহমহতুল্লাহি আলাইহির জানাযার নামায অনুষ্টিত
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের গোয়ালপাড়া দাখিল মাদরাসার সাবেক সহ-সুপার আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামছুল হক রহমতুল্লাহি আলাইহি’র জানাযা যোহরের নামাযের পর কাকনহাটি নিজ বাড়ীর জামে মসজিদের সামনে অনুষ্টিত হয়।খবর নিয়ে জানা যায়.৫-মে শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন); হযরত মাওলানা মুহম্মদ শামছুল হক রহমতল্লাহি আলাইহি’র বাড়ী ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।৬-মে শনিবার ২:৩০ মিনিটের সময় নিজ বাড়ীর পাকা জামে মসজিদের সামনে জানাযার নামাযে ইমামতি করেন তার একমাত্র সুযোগ্য ছেলে। তিনি হয়রত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম গণকে মুহব্বত তথা ভালো বাসতেন।আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকিদা পোষন করতেন।সুন্নি হিসেবে তরিকতের মত-পথে ছিলেন। তিনি নান্দাইল রসুলপর দরবার শরীফের একজন বিশেষ খলিফা ছিলেন। অনেক ধর্মপ্রাণ মুসলমানগণ উনার জানাযার নামাযে শরীক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন। মৃত্যকালে স্ত্রী,ছেলে-মেয়ে সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে স্বাধীনতা শিক্ষক পরিষদ গভীর শোক জানিয়েছেন।এসময় ঈশ্বরগঞ্জের সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান(হাবিব), পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দস সাত্তার, পিতাম্বরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ এস এম শোয়াইব, নান্দাইল আচারগাও ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ আবদুল হাই, শম্ভুগঞ্জের আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ কালাম মহজমপুরী,রসুলপুর দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শহীদুল্লাহ, গোয়ালপাড়া দাখিল মাদরাসার সাবেক সুপার হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আফাজ উদ্দিন, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য এবং মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,পুম্বাইলের মুহম্মদ সাইফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ বাজারের দ্বিমীত্রি স্টোরের ব্যবসায়ি মুহম্মদ শহিদ মিয়া সহ আরো অনেকই ছিলেন।