সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বগুড়ায় শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে আট বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দিবাগত রাতে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশ ঘটনায় জড়িত আরও দু’জনের সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছে।

শনিবার বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার তদন্তে নেমে পেশায় লেদ শ্রমিক এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। ১০ দিন আগে দুই বন্ধুকে নিয়ে সে শিশুটিকে ধর্ষণের পরিকল্পনা করে।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি আম কুড়ানোর জন্য এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে যায়। সে সময় ওই কিশোর তার দুই বন্ধুকে নিয়ে শিশুটির মুখে চেপে ধরে স্কুলের পাশের গলিতে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। শিশুটি তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। পরে শিশুটির লাশ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গলে ফেলে রেখে যায়।

এ ঘটনায় ঘটনায় শিশু বাবা বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com