মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩, ২.৩০ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

জাপানের পশ্চিমাঞ্চলের মধ্য উপকূলের কাছে শুক্রবার ভোরেরদিকে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও ভবনগুলি ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ইশিকাওয়া প্রদেশের আনামিজু উপকূল থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা যারা ঐ অঞ্চলে ভূমিকম্প পর্যবেক্ষন করে তাদের এক প্রতিবেদনে সামান্যই পার্থক্য পরিলক্ষিত হয়। তারা বলছেযে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইশিকাওয়া প্রদেশের নোটোর কাছের স্থলভাগে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী সুজু শহরে সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, তিনটি বাড়ি ধসে পড়েছে এবং অন্তত একজন ধ্বংসস্তূপে আটকা পড়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদের মূখ্য সচিব হিরোকাজু মাতসুনো বলেন, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী শিকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা প্রাথমিক ভূমিকম্পের পরে বেশ কয়েকটি ছোট ভূমিকম্পের কথা জানিয়েছে এবং বলেছে যে আগামী সপ্তাহে ৬ মাত্রার আরও বড় ধরণের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি , রয়টার্স এবং ফরাসি বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস সরবরাহ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com