বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ২১ জন শ্রমিক দগ্ধ

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ৬.১৮ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগীর কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ সোমবার মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। তারা হলেন ফজলু (৫৫), সোহেল (২৫), চাঁন মিয়া (২৮), সবুর (৩০), কামাল (৫২), আবুল (৫০) আরিফুল (২৫), রাকিব (৩৫), রাসেল (৩০), হারুন (৩৫), তছির (৪০), আল আমিন (৩০), আসলাম (৩৫), ফজলুল হক (৩৫), খোকন (৩০) ও আব্দুল হক (৩০)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেয়া হয়েছে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বাসসকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুনও নেভানো হয়েছে। গ্যাস লাইনের ওভারফ্লো থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বাসসকে জানান, ‘গাজীপুর থেকে অগ্নিদগ্ধ ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এছাড়া, ৭ জনকে ঢামেকের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com