রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনে নিহতদের স্মরণে শোকসভায় মামলা পিবিআইতে হস্তান্তরের দাবী আ’লীগ নেতাদের

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ৬.০৪ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে
কঞ্জন কান্তি চত্রুবর্তী ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে সোমবার (২৪ এপ্রিল) সংগঠিত হওয়া চাঞ্চল্যকর জোড়া খুনে নিহত আ’লীগ নেতা আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা মোঃ বেলায়েত হোসেন এর স্বরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগাইরহাট ঈদগাহ ময়দানে সোমবার (০১ মে ) সকাল ১০ টায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয়রা।
এ সময় উপজেলার শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত (জোড়া খুন) খুনের আলোচিত হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে হস্তান্তরের দাবি জানিয়েছেন শোকসভায় উপস্থিত নেতৃবৃন্দ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক মৃধার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃ নূর হোসেন মাষ্টার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদর ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু চন্দ্র শেখর হালদর , তারেক শাহীন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা ইদ্রিস আলী হাওলাদার, শাহজাহান খান, যুবলীগ নেতা আঃ সবুর হাওলাদার, নাসির উদ্দিন মৃধা, ইউপি সদস্য নূরে আলম মল্লিক, মামলার বাদী নিহত আ’লীগ নেতা আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন ও নিহত বেলায়েত হোসেনের স্ত্রী শিউলি বেগম।
স্মরণ সভার আলোচনা শেষে হত্যাকান্ডের শিকার হওয়া দুই জনের রুহের মাগফেরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com