সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ গ্রেফতার ১

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ রবিন বাবু। এসময় তার হেফাজত হতে ১টি মোবাইল ও ২ টি সিম কার্ড উদ্ধার করা হয়। রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

রবিবার (৩০ এপ্রিল ২০২৩) বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, প্রতিটি পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র অর্থ হাতিয়ে নেয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার জন্য ফেসবুক, মেসেঞ্জার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালায়।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত রবিন মূলত ভুয়া ফেইসবুক একাউন্ট খুলে মেসেঞ্জারে এবং ফেসবুকে ১০০% নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের সকল বিষয়ের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেয়। ভুয়া প্রশ্নপত্রের সেই ছবি বিভিন্ন জনকে একটি গ্রুপে পাঠিয়ে দেয়া হবে বলে সে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচারণা চালায়। এভাবে সে বিকাশের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এ প্রতারক চক্রের বিভিন্ন পেইজ এবং গ্রুপের ফলোয়ার সংখ্যা প্রায় ১০০০ জন।

গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com