মুহম্মদ আবুল বাশারঃ ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃসারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৩ সুন্দর ভাবে উদযাপন করা হয়।”বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন-বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”প্রতিপাদ্যকে সামনে রেখে,২৮-এপ্রিল শুক্রবার উপজেলা হল রুমে অনুষ্টানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারি জজ এএসএম আমিনুল ইসলাম।আয়োজন করে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটি।কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও পৌর শহেরের রাস্তা দিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন।
অনুষ্টান পরিচালনা করেন গৌরিপুর জজ আদালতের সহকারি জজ মোঃ রিয়াজ উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন, সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান,থানা অফিসার ইনচার্য মোস্তাছিনুর রহমান,ঈশ্বরগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট শেখর রঞ্জন ভদ্র, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম মুক্তি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।