রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামী ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু

  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩.২৮ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

আগামী ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, হজ যাত্রায় খরচ কমানোর বিষয়ে আর কোনো পরিকল্পনা নেই।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন এবং হজ ও ওমরাহ সহায়িকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চার হাজারের বেশি কোটা এবার খালি থাকবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবছর নয় বার সময় বাড়ানো হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

হজ নিবন্ধন সহজ করতে ‘ই-হজ বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে হজ ও ওমরাহ সব সেবা ই-হজ মোবাইল অ্যাপে হবে। ঘরে বসেই হজ-ওমরাহ’র সব কার্যক্রম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

ফরিদুল হক খান বলেন, অ্যাপটি বিনামূল্যে তৈরি হয়েছে। যে প্রতিষ্ঠান হজের সব রকম ই-সেবা দেয়, সেই প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড বিনামূল্যে তৈরি করে দেয়। এই অ্যাপের সব তথ্য মন্ত্রণালয়ে থাকবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কারণে মন্দা চলছে। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রী যাওয়ার সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ হজযাত্রী সংখ্যা তুলনা করলে অন্য দেশের চেয়ে ভালো। হজ শেষ হলে আপনারা দেখতে পারবেন অন্য দেশ কতো সংখ্যক হজ কোটা ফেরত দিয়েছে।

এ বছর এক লাখ বিশ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এ সময় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ২০২৩ সালের হজের সেবার গুনগত মান অন্যবারের চেয়ে ভালো হবে।

তিনি বলেন, সৌদি আরবের হজ ব্যবস্থাপনা যেহেতু ডিজিটাইজ হয়েছে, সেই পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে চলছে এই স্মার্ট পদ্ধতির বিকল্প নেই। এই আ্যাপের মাধ্যমে কেউ হজে যেতে না চাইলে টাকা ফেরত নেওয়া পদ্ধতি সহজ হবে।

হজে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা পূরণ হয়ে গেছে জানিয়ে হাব সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনীতিক কারণে অনেক দেশ এবার কোটা ফেরত দেবে। তাই কোটা ফেরত দিলেও আসছে বছর কোটা পেতে সমস্যা হবে না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com