রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ১৯৬ তম ঈদুল ফিতরের জামাত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১.০৭ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৬ তম ঈদুল ফিতরের জামাত। ঐতিহাসিক এ মাঠে আশেপাশের জেলা ছাড়াও দেশ-বিদেশ থেকে কয়েক লাখ মুসুল্লি ঈদের জামাতে অংশ নেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঈদ জামাতকে ঘিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নেয়া হয়েছে সব প্রস্তুতি। সবশেষ তুলির আঁচড়ে রঙিন হচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর। নামাজের কাতার সোজা রাখতে দেয়া দাগ কাটাও শেষ পর্যায়ে। এ মাঠে ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায়। দেশ-বিদেশের সাড়ে তিন লাখ মুসুল্লি অংশ নেন এই ময়দানে। এখানে অংশ নিতে এক সপ্তাহ আগেই মুসুল্লিরা ভিড় করেন এলাকায়।

২০১৬ সালে শোলাকিয়া ময়দানে জঙ্গি হামলার পর থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয় এখানে। এবার পরিস্থিতি পর্যবেক্ষণে ৬ টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহরসহ ঈদগাহ মাঠ।

জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ না করতে মুসুল্লিদের অনুরোধ করেছে জেলা প্রশাসন। চলবে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন।

১৮২৮ সালে প্রথম ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে “সোয়ালাখিয়া” মাঠ এখন শোলাকিয়া নামে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com