রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় পণ্যবাহী পরিবহনে যাত্রী ওঠালেই ব্যবস্থা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১.০২ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় দুর্ঘটনারোধে পণ্যবাহী পরিবহনে যাত্রী ওঠালেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের চান্দনায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন ট্রাকে মানুষ উঠছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নামিয়ে দিয়ে ট্রাকগুলো সরিয়ে নিচ্ছে। এরপর আবারও উঠছে। এই কাজটি আমরা নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছি। আমি যাত্রী সাধারণের কাছ থেকেও সহযোগিতা আশা করব, ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে তারা যেন নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ না করে। ছাদে ওঠার জন্য আগে যে ব্যবস্থা ছিল, সিঁড়িগুলো কিন্তু এখন নেই। এটা অপসারণ করা হয়েছে যাতে ছাদে উঠে কেউ দুর্ঘটনার শিকার না হয়।

পুলিশ মহাপরিদর্শক বলেন, আমাদের টহল দলের পাশাপাশি কোনো জায়গায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করার জন্য আমরা  বিভিন্ন স্থানে মোটরসাইকেল টিম রেখেছি। কোথাও যানজট হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল টিম দিয়ে চিহ্নিত করে দ্রুততম সময়ে অপসারণ করার ব্যবস্থা নিচ্ছি।

এর আগে চান্দনা চৌরাস্তায় যানবাহন ও যাত্রীর খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক। পরিদর্শন করেন সড়কের বিভিন্ন পয়েন্ট।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com