বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা মোকাবিলায় ৩৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১২.৪৯ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মোকাবিলায় সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের জন্য ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে তার নিজ দপ্তরে করোনাভাইরাস সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিশেষ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, দেশের ১২টি সিটি করপোরেশন করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পাদনের জন্য মোট ১৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। এর মধ্যে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ৩ কোটি করে, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য ২ কোটি করে, খুলনা, রাজশাহী, সিলেট ও কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য ১ কোটি করে, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জন্য ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ দেয়া হয়।
এছাড়াও ৩২৮টি পৌরসভায় জীবাণুনাশক ও সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য মোট ৯ কোটি ৫২ লাখ টাকা ও সকল ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৪৯২টি উপজেলা পরিষদের মাধ্যমে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত সচিব অমিতাভ সরকার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিশ্বব্যাংক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে হ্যান্ডওয়াশিং বেসিনে ব্যবহারের জন্য সাবান, হ্যান্ড স্যানিটাইজার ক্রয় বাবদ ২.০০ কোটি টাকা অনুদান প্রদান করেছে।বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com