শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪৪ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবছরও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপ সমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন , পিরোজপুর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর বদরুল, র‌্যাব ৮ কমকর্তা মাসুদ,জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো:আব্দুল কাদের, পিরোজপুর সিভিল সার্জন ডা:মো:মিজানুর রহমান,বিএনপির পিরোজপুর জেলা  আহ্বায়ক অধ্যাক্ষ আলমগীর  হোসেন, বিএনপির সদস্য সচিব  গাজী ওহিদুজ্জামান লাবলু,বাংলাদেশ জামায়াত ইসলামের পিরোজপুর এর আমির অধ্যাক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ,জেলা ও উপজেলা  পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।
শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com