শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ঢাবি হলে তোফাজ্জেলের হত্যাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মহিলা পরিষদের মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫৯ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানীর কাঁঠালতলী গ্রামের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী তোফাজ্জেল হোসেন মাসুদ কামালকে ১৮ সেপ্টেম্বর ঢাবির ফজলুল হক মুসলিম হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বরগুনা মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বরগুনার বিভিন্ন উপজেলার মহিলা পরিষদের সদস্যবৃন্দ। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, ডা. আজমেরী বেগম, কমরেড আলতাফ হোসেন, কাজল রানী দাস, সুইটি বেগম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী তোফাজ্জেলকে নৃশংসভাবে হত্যার ঘটনা ইতিহাসের বর্বরোচিত ঘটনার একটি। এভাবে ভাত খাইয়ে ঠাণ্ডামাথায় হত্যা করার নজির পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমাদের মনেহয় না। মা-বাবা, ভাইবোন হারা মানসিক ভারসাম্যহীন এমন একটি মেধাবী ছেলেকে সামান্য মোবাইল চোর সন্দেহে নির্মমভাবে হত্যার ঘটনা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। আমরা জানতে পেরেছি, ইতোমধ্যে ৬ জন হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হলেও বিভিন্নভাবে তাদের পক্ষে সাফাই গাইছেন অনেকে। গ্রেফতার যেনো আইওয়াশ বলে প্রতীয়মান না হয়। বক্তারা বাকি হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com