সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৮ জনের নামে মামলা

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩২ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ২১ জুলাই জেলার সিদ্ধিরগঞ্জে মো. আরাফাত হোসেন আকাশ (১৬) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আটজনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে আরো অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন। তিনি জানান- এর আগে রোববার রাতে নিহত আরাফাতের পিতা মো. আকরাম বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ওই মামলার ১ ও ৩ নং আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আকাশ গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়।

-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com