রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামীকাল থেকে ঈদুল ফিতরের ছুটি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

আগামীকাল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত শুরু হচ্ছে ঈদুল ফিতরের টানা ৫ দিনের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল ঈদের ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল। সেক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি হওয়ায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।
আগামীকাল পবিত্র লাইলাতুল কদরের ছুটির পর ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকার টানা ছুটির সুবিধার জন্য ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে। ঈদের ছুটিতে দূর-দূরান্তে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘেœ যাতে ঈদ করতে যেতে পারেন সেজন্য শবে কদর ও ঈদের ছুটির মাঝখানে একদিন কর্মদিবসেও ছুটির ব্যবস্থা করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদ পরবর্তী দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
আজ ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসেও সচিবালয় ও সচিবালয়ের বাইরে বিভিন্ন সরকারি, বেসরকারি আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলেছে। অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com